টেক ফ্যাশন
লেজার প্রজেক্টর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১৪
ছোট খাটো বিভিন্ন প্রোগ্রামের জন্য ক্ষুদ্রাকৃতির প্রজেক্টরগুলোর চাহিদা বাড়ছে দিন দিন। এই চাহিদা পূরণের জন্যই বাজারে আসলো চায়না ভ্যাশন ইলেকট্রনিক্সের ২১৬ মিমি বাই ১৯৩ মিমি বাই ৫৫ মিমি আকৃতির লেজর প্রজেক্টর। শুধু প্রজেক্টরই নয়, এর সাথে রয়েছে হাই-ফাই স্টিরিও স্পিকার এবং এমপিথ্রি প্লেয়ার। মাত্র ১৫০ মিলি ওয়াট পাওয়ার চালিত এই প্রজেক্টরটি দিয়ে ২৫ মিটার দূর থেকেই পর্দায় ফেলা যায় বিভিন্ন আলোক নকশা। ক্ষুদ্রাকৃতির এবং সহজে বহনযোগ্য প্রজেক্টরটি ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। এমপিথ্রি গানের সংরক্ষণের জন্য এতে রয়েছে ২ গিগাবাইট মেমোরি। আর নিয়ন্ত্রণের জন্য রয়েছে রিমোট কন্ট্রোল। বহনযোগ্য ছোট্ট এই প্রজেক্টরটি অন্যতম সুবিধা হলো, এটি যে কোনো স্থানেই বসানো যায়। স্বয়ংক্রিয়, স্থির এবং সাউন্ড অ্যাকটিভেটেড-এই তিন মুডে চালানো যায় প্রজেক্টরটি। লাল আলোতে এর পাওয়ার ১০০ মিলি ওয়াট এবং সবুজে ৫০ মিলি ওয়াট। ওয়াটের দুইটি স্পিকারের এই প্রজেক্টরটি পছন্দ হবে যে কারোরই।