সিসি ক্যামেরা ও ডিভিআর সিস্টেম
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২০:৪৭
গ্লোবাল অটোমেশন বাজারে এনেছে কিপার ব্র্যান্ডের অ্যারে এলইডি সিসি ক্যামেরা। যেকোনো স্থানে দিনে এবং রাতেও ক্যামেরাগুলো কার্যকর থাকে। এগুলো সর্বোচ্চ ৭৫০ টিভিএল পর্যন্ত রেজ্যুলেশন সমর্থন করে। এই ক্যামেরার জন্য রয়েছে ডিভিআর সিস্টেম, যা প্রচলিত প্রায় সব ফরম্যাটের ভিডিও এনকোডিং সমর্থন করে এবং এতে ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যায়। ৮ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক সমর্থন করে এটি। ফোন :০১৬৮০৭৯৮৫৫৫-৬, ৯১৪২৯২৯।