অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল ঘোষণা

সহ-অধিনায়ক হ্যাডিন

আগামী জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাশেজের লড়াই। আর মর্যাদার এই লড়াইয়ে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাত্র ১৪ টেস্ট খেলা উইকেট কিপার ব্যাটসম্যান ব্র্যাড হাডিন। আগামী সপ্তাহে ৩৫-এ পা রাখতে যাচ্ছেন হ্যাডিন। গত ভারত সফরে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর সহ-অধিনায়কত্ব ছাড়েন শেন ওয়াটসন। সহ-অধিনায়কের পদের জন্য অভিজ্ঞতাকেই বিবেচনা করেছেন নির্বাচকরা। নির্বাচক জন ইনভেরারিটি বলেন, ‘এই মুহূর্তে মাইকেল ক্লার্ককে সহায়তা করার জন্য অভিজ্ঞ একজন খেলোয়াড় দরকার। তাই শেন ওয়াটসন ওয়াটসন পদত্যাগ করার পরেই আমরা ব্র্যাডের কথা বিবেচনা করি।’ অস্ট্রেলিয়ান স্কোয়াড : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হ্যাডিন (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ক্রিস রজার্স, ফিল হিউজেস, শেন ওয়াটসন, উসমান খাজা, ম্যাথিউ ওয়েড, জেমস ফকনার, পিটার সিডল, মিশেল স্টার্চ, জেমস প্যাটিনসন, রায়ান হ্যারিস, জ্যাকসন বার্ড, ন্যাথান লিঁও।