চেলসিতে ফ্যালকাও!
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৩, ২১:২৯
রাদামেল ফ্যালকাও কোথায় যাচ্ছেন, এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। অবশেষে জানা যাচ্ছে, কলম্বিয়ান এই তারকা নাকি চেলসিতে যোগ দিতে যাচ্ছেন। স্পোর্টস মেইলের কথা সত্যি ধরে নিলে আগামী গ্রীষ্মেই ঘটতে যাচ্ছে সেই দলবদলের ঘটনাটি। বহু দিন ধরেই চেলসি মালিক রোমান আব্রামোভিচের পছন্দের তালিকায় আছেন ফ্যালকাও। দুই পক্ষের বেশ কয়েকবারই বৈঠকও হয়েছে। তবে অ্যাথলেটিকো ফরোয়ার্ডের বিষয়ে ইউরোপের আরো কয়েকটি ক্লাব আগ্রহী হওয়ায় নিশ্চিত করে বলে যাচ্ছিল না কিছুই। কিন্তু স্পোর্টসমেইলের ভাষ্যমতে ফ্যালকাওকে চুক্তিবদ্ধ করার দ্বাড়প্রান্তে পৌঁছে গেছে চেলসি। অ্যাথলেটিকোর চাহিদা মোতাবেক তাদেরকে চার কোটি ষাট লাখ পাউন্ড ট্রান্সফার ফি দেয়ার পাশাপাশি ফ্যালকাওকে সপ্তাহে দুই লাখ পাউন্ড দেয়ার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে আব্রামোভিচের পক্ষ থেকেও। আর চেলসি থেকে ধারে অ্যাথলেটিকোতে খেলতে যাওয়া থিবল্ট কোর্টোইস এই দলবদলের নেপথ্যে কাজ করছেন।