১২৮ বছর পর গ্রাহাম বেলের কণ্ঠ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৪৩
টেলিফোন আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন আলেক্সান্ডার গ্রাহাম বেল। তার টেলিফোন প্রযুক্তি সগৌরবে বিশ্বের বুকে টিকে থাকলেও তার নিজের কণ্ঠটির কোনো হদিস ছিল না বিশ্বের কাছে। তবে ১২৮ বছর পর মিলেছে তার কণ্ঠের একটি রেকর্ড। ১৮৮৫ সালের এই রেকর্ড থেকে উদ্ধার করা হয়েছে আলেক্সান্ডার গ্রাহাম বেলের কণ্ঠস্বর। এই রেকর্ডে গ্রাহাম বেল বলছেন, ‘আমার কণ্ঠ শুনুন’। স্মিথসনিয়ান ইনস্টিটিউশনের কাছে পুরোনো যেসব রেকর্ডিং রয়েছে, তার মধ্যে অন্যতম প্রাচীন এই রেকর্ড। ১৮৮৫ সালের ১৫ এপ্রিল এতে রেকর্ড করা হয় গ্রাহাম বেলের কণ্ঠস্বর। http://goo.gl/rO0XQ লিংকে পাওয়া যাবে এই রেকর্ড।