এভারমিডিয়া টিভিকার্ড

লাইভ রেকর্ড সুবিধার এভারমিডিয়া পিভিআর এ২২৯ এক্সটার্নাল টিভি কার্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে ইউএসবি পোর্ট দিয়ে যেকোনো ধারণকৃত ছবি যেকোনো স্টোরেজ ডিভাইসে সরাসরি সংরক্ষণ করতে পারে। সময় নির্ধারণ করলে এটি নির্দিষ্ট সময়ে প্রচারিত অনুষ্ঠান রেকর্ড করতে ও যেকোনো এভি ডিভাইস থেকে রেকর্ড করতে পারে। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ১১,০০০ টাকা।