বায়োস্টার মাদারবোর্ড

বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে বায়োস্টার হাই-ফাই সিরিজের জেড৭৭এক্স মাদারবোর্ড। এটি ১১৫৫ সকেটের ইন্টেল ২য় ও ৩য় প্রজন্মের প্রসেসর সমর্থন করে। এটি ৪ চ্যানেলে সর্বোচ্চ ৩২ জিবি ডিডিআর৩ র্যাম সমর্থন করে। আছে ভিজিএ/ডিভিআই/এইচডিএমআই আউটপুট, ল্যান, ৮ চ্যানেল ব্লুরে অডিও, বিল্ট-ইন অ্যামপ্লিফায়ার, বায়োস্টার রিমোট কন্ট্রোল প্রভৃতি। এর মূল্য ১৪,০০০ টাকা। ফোন :৯৬৭৩৯৭৯-৮০, ৮১২৭৮৩৫।