নিজেকে প্রমাণ করতে শিখুন

সামাজিক মেলামেশায় দক্ষ হতে আপনাকে অবশ্যই শিখতে হবে প্রয়োজনে শক্ত হতে। দৃঢ় হোন, একজন মানুষ হিসেবে আপনার অধিকারগুলো রক্ষা করতে আপনাকেই হতে হবে দৃঢ়চেতা। অন্যের অধিকারে আঘাত না করেও ব্যক্তিগত অধিকারগুলোকে রক্ষা করা যায়। সামাজিক দক্ষতার মতো নিজের অধিকারের সুরক্ষার দক্ষতাও জরুরি। একদিক থেকে দেখলে এ রকম দক্ষতা হলো নিজেকে প্রমাণ করতে শেখার দক্ষতা। যা করবেন  যখন দরকার তখন সাহায্য চাইতে শিখুন।  কেউ অন্যায় বা অন্যায় দাবি করলে ‘না’ বলতে শিখুন।  কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সরাসরি বলুন, আরও তথ্য চান।  এতটুকু লজ্জা বা অস্বস্তিতে না পড়ে সৌজন্য দেখানোর মতো সৌজন্য পেতেও শিখুন।  কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে বলতে শিখুন সরাসরি।  কোনো বিষয় সহ্য করতে না পারলে সরাসরি বলুন।  নিজের উদ্যোগে কথা বলতে শুরু করুন, কথা শেষ করুন নিজের ইচ্ছায়।  আপনার সম্পর্কে অন্যের বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মাথা ঠাণ্ডা রেখে শুনতে শিখুন, বিচার করতে শিখুন আপনার সম্পর্কে অন্যের প্রতিক্রিয়াকে। যা করবেন না  প্রয়োজনের সময় সাহায্য না চেয়ে চুপ করে থাকবেন না।  অন্যায় বা অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না।  কোনো বিষয় বুঝতে না পারলেও চুপ করে থাকবেন না।  সৌজন্য না পাওয়াকে মেনে নেবেন না।  কোনো বিষয়ে বিরক্ত হলে তা না বলে চুপ করে থাকবেন না।  কোনো ব্যাপার অসহ্য মনে হলে নীরব থাকবেন না।  অন্যের ইচ্ছায় কথা বলবেন না, অন্যে চাইলেই বলতে থাকবেন না।  আপনাকে নিয়ে অন্যের বিরূপ মন্তব্য শুনতে গিয়ে রেগে যাবেন না।  নিজেকে তুলে ধরা বা প্রমাণ করার চেষ্টা করুন।  অন্যে যা চাইবে তাই দেবার আগে ভাবুন। আপনার পছন্দের মতো অপছন্দের বিষয়টাও অন্যকে সরাসরি জানিয়ে দিন। অন্যের জন্য ভাববেন, অন্যের ইচ্ছায় চালিত হবেন না। গঠনমূলক সমালোচনাকে এড়িয়ে না গিয়ে ঠাণ্ডা মাথায় শুনুন। নিজের ভুলগুলো শুধরে নিন।  শুধু শুনে যাবেন না, বলতে শিখুন। শুধু সহ্য করে যাবেন না, কোনো ব্যাপারকে অসহনীয় মনে হলে সরাসরি বলুন। এ বিষয়ে বলতে দ্বিধা করা মানেই নিজের ওপর চাপ বাড়ানো।  বলা শেষ হলে ঠান্ডা মাথায় অন্য পক্ষের বক্তব্য শুনুন। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তে অবিচল থাকুন।  কেউ আপনার সাহায্য চাইলে প্রয়োজনে অবশ্যই সাহায্য করবেন। তার মানে এই নয় যে কেউ আপনাকে ‘বোকা’ বা ‘দুর্বল’ ভেবে ঠকাতে চাইবে আর আপনি সব জেনে বুঝেও ঠকবেন।  নিজেকে প্রমাণ করতে শেখা আধুনিক মানুষের জরুরি একটা শিক্ষা। নিজেকে জাহির করতে যাবেন না। আপনি ঠিক যা তা অন্যকে বুঝিয়ে দিন সরাসরি। লজ্জায়, সংকোচে, অনুরোধে, উপরোধে ভুলেও এমন কাজ করবেন না যা করতে চাইছেন না আপনি। নিজেকে প্রকাশ করতে শিখুন। মডেল নদী ছবি আশীষ সেনগপ্ত