তরুণদের সেরা প্রফেশনাল হয়ে ওঠার মন্ত্র

সময়ের সাথে বদলে যাচ্ছে শিক্ষা ও ক্যারিয়ারের ধরন। এ জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা সময়োপযোগী এমন ডিগ্রিকে প্রাধান্য দিয়ে থাকেন যা শেষ করার পর দ্রুত দেশ-বিদেশে চাকরি হয়ে থাকে। বর্তমানে চাকরির বাজারে চাহিদার তালিকায় আছে প্রফেশনাল ডিগ্রিসমূহ। এর বিশেষ গুরুত্ব হলো এটি আন্তর্জাতিক ডিগ্রি, ফলে পুরো বিশ্বজুড়েই চাহিদা ও কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। এ দেশে হাতেগোনা কিছু প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনা করছে, যার মধ্যে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ অন্যতম। কলেজটি সম্পর্কে জানতে কথা বলতে পারেন এই নম্বরে ৮১৯১৬৬৩। এসএসসি ও এইচএসসি পাস শিক্ষার্থীরা এসব বিষয়ে ডিগ্রি নিয়ে সহজেই উচ্চ আয়ের ক্যারিয়ার গড়তে পারে। লক্ষ করলে দেখা যাবে এসব পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশসহ পুরো বিশ্বেই অনেক কম। বিশ্বজুড়ে চাহিদা এবং কর্মক্ষেত্র থাকায় ব্যাপক হারে এই প্রজন্মের তরুণ-তরুণীরা এই খাতে ক্যারিয়ার গড়তে এ বিষয়ে উচ্চ ডিগ্রি অর্জন করছে। প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের আওতাভুক্ত রয়েছে দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস (এসিসিএ) সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি), ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি (এফআইএ)। এইচএসসির পর সরাসরি এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। আবার এসএসসি শেষ করে এফআইএ করে এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এফআইএ শেষ করে সিএটি সম্পন্ন করে এসিসিএ কোর্স সম্পন্ন করা যায়। এসএসসি পাস শিক্ষার্থীরা এফআইএ করতে সম্পন্ন হবে বেশ ক’টি বিষয়। এগুলো হচ্ছে রেকর্ডিং ফিন্যান্সিয়াল ট্রানজেকশন, মেনটেনিং ফিন্যান্সিয়াল রেকর্ড, অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন, মেনটেনেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রভৃতি। এফআইএ শেষে সিএটি করতে আরও দুটি বিষয় সম্পন্ন করতে হবে। এরপর এসিসিএ করতে আরও তেরটি বিষয় সম্পন্ন করতে হবে। এগুলো হচ্ছে কর্পোরেট অ্যান্ড বিজনেস ল, পারফর্মেন্স ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং, অডিট অ্যান্ড এসুরেন্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, গভর্নেন্স রিস্ক অ্যান্ড ইথিকস, কর্পোরেট রিপোর্টিং, বিজনেস এনালাইসিস, অ্যাডভান্স ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাডভান্স পারফর্মেন্স ম্যানেজমেন্ট, অ্যাডভান্স ট্যাক্সেশন, অ্যাডভান্স অডিট অ্যান্ড এসুরেন্স। সরাসরি এসিসিএ কোর্সে ১৪টি বিষয়ে পড়তে হয়। অন্যদিকে এফআইএ করে সিএটিসহ এটি করলে বিষয় হয় ২০টি। এসএসসি ও এইচএসসি ছাড়াও কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ কোয়ালিফিকেশন থাকলে এসিসিএ সম্পন্ন করতে ৯টি বিষয় পর্যন্ত অব্যাহতি পেতে পারে। প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্সের পরীক্ষা যথেষ্ঠ সহজ। এ ক্ষেত্রে ১০০ নম্বরে পরীক্ষার্থী ৫০ পেলেই পাস করে। বছরে জুন ও ডিসেম্বরে দুইবার ব্রিটিশ কাউন্সিলে এক সাথে একটি থেকে চারটি বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। যেহেতু পরীক্ষা নেয় ব্রিটিশ কাউন্সিল কাজেই এর কোয়ালিটি নিয়ে কোনো দেশেই কারও প্রশ্ন থাকে না। তবে কম্পিউটার বেজড পরীক্ষা বছরের যেকোনো সময় যেকোনো দিন হতে পারে। যদি কেউ একটি বিষয়ে ফেল করে তবে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারে। এ দেশে এই কোর্স পরিচালনায় সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ধানমন্ডির ১০/এ রোডের ৫১ নম্বর প্লটে অবস্থিত চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে, যাদের গাইড লাইন, শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের এসিসিএ বিষয়ে বিশ্বের অন্যতম সেরা স্কোর পেতে সহায়তা করে আসছে। এখানের শিক্ষার্থীরা প্রফেশনাল অ্যাকাউন্টিং করে দেশ-বিদেশে চাকরিসহ উচ্চশিক্ষায় সম্পৃক্ত হচ্ছে। অন্যদিকে সিইউসি প্রাইম ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত থাকায় সেখানে এই কলেজের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, ভর্তি প্রভৃতি ক্ষেত্রে পেয়ে থাকে বিশেষ সুবিধা।