চেন্নাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স।  মুম্বাইয়ের পক্ষে ৫৪ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। 

 

মঙ্গলবার এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই।

 

১৩২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের উইকেট হারায় মুম্বাই। দ্বিতীয় উইকেটে সূর্য কুমার যাদব ও ইশান কিশানের ৮০ রানে জুটিতেই জয়ের কাজ সহজ হয়ে যায় মুম্বাইয়ের। ২৮ রান করে আউট হন কিশান। হার্দিক পান্ডিয়া দ্রুত বিদায় নেন। ৫৪ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। ৯ বল হাতে রেখে ৪ উইকেটে ১৩২ রান তোলে মুম্বাই। চেন্নাইয়ের  ইমরান তাহির ২টি এবং হরভজন সিং ও দীপক চাহার ১টি করে উইকেট নেন।

আরো পড়ুন : সুবীর নন্দীর মরদেহ ঢাকায়

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। সেই চাপ আর সামলাতে পারেনি তারা। মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে ব্যর্থ হয় ধোনির দল। ৪ উইকেটে ১৩১ রান তোলে চেন্নাই। আম্বাতি রাইডু ৪২ ও ধোনি ৩৭ রানে অপরাজিত ছিলেন।

 

ম্যাচে হারলেও চেন্নাইয়ের ফাইনালের আশা শেষ হয়ে যায়নি। এলিমিনেটর ম্যাচে জয়ী দলে বিপক্ষে আরো একটি ম্যাচ খেলবে চেন্নাই।

 

 

ইত্তেফাক/ইউবি