পোপের ফুটবল প্রেম
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২১:১৪
এইতো কিছুদিন হল নতুন পোপের দায়িত্ব পেয়েছেন ফ্রান্সিস। আর এর মধ্যেই তার ফুটবল প্রেমের কথাটা প্রায় গোটা দুনিয়ার কাছেই পরিচিত হয়ে গেছে। কিছুদিন আগেই স্বদেশী লিওনেল মেসির কাছ থেকে বার্সেলোনার জার্সি উপহার পেয়েছেন। এবার তাকে জার্সি উপহার দিলেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের জানেত্তি। গত বৃহস্পতিবারের তোলা ছবি-এএফপি