তৃতীয় বিভাগ ক্রিকেট

তৃতীয় বিভাগ ক্রিকেটের গতকাল শুক্রবার জয় পেয়েছে আসিফ শিফা ক্রিকেট একাডেমি, প্রগতি সেবা সংঘ, মাতুয়াইল ক্রিকেট একাডেমি, ঢাকা ক্রিকেটারর্স ও কামরাঙ্গীচর স্পোর্টিং ক্লাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আসিফ শিফা ক্রিকেট একাডেমি ৭৫ রানে হারিয়েছে। বিকেএসপিতে প্রগতি সেবা সংঘ ওরিয়েন্ট ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে ফতুল্লা স্টেডিয়ামে হিল্লোল যুব সংঘকে ৮ উইকেটে হারিয়েছে মাতুয়াইল ক্রিকেট একাডেমি। সিটি ক্লাব মাঠে ওয়ারি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ক্রিকেটার্স। এবং শেষ ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে কামরাঙ্গীচর স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে পরাজিত করেছে মিরপুর বয়েজ ক্লাবকে।