শ্রীমঙ্গলে হান্ডবল প্রশিক্ষণ চলছে

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক স্কুলের বালকদের নিয়ে ভিক্টোরিয়া বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার থেকে চলছে অনূর্ধ্ব ১৬ বয়সীদের নিয়ে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ। এতে শ্রীমঙ্গল উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামিয়া উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়। ভিক্টোরিয়া বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী গত শনিবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক সুশান্ত দেব, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, ক্রীড়া প্রশিক্ষক জাতীয় দলের সাবেক ফুটবলার ইকরাম রানা, প্রশিক্ষক মো. আব্দুল মোমিন, ধীরেন্দ্র চন্দ্র দাশ, মাহমুদা ইয়াসমিন প্রমুখ।