মহিলা খোখোতে স্বর্ণ জিতলো মুন্সিগঞ্জ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
অষ্টম বাংলাদেশ গেমসের মহিলা খোখোতে স্বর্ণপদক জয় করেছে মুন্সিগঞ্জ জেলা দল। গতকাল শনিবার তারা ১৪-৯ পয়েন্টে হারায় খুলনা জেলাকে। তথ্য সচিব হেদায়াদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ব্রোঞ্জের লড়াইয়ে সাতক্ষীরা জেলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১০-৯ গেমে হারিয়েছে ফেনী জেলাকে।
এর আগে সেমিফাইনালে মুন্সিগঞ্জ ফেনীকে এবং খুলনা সাতক্ষীরাকে যথাক্রমে ১২-১০ এবং ১৩-১০ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। -বাসস