ভারোত্তোলনে আনসার ও সেনাবাহিনীর জাতীয় রেকর্ড

জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ভারোত্তোলনে গতকাল তিনটি জাতীয় রেকর্ড হয়েছে। এদিন পুরুষদের একটি, মহিলাদের দুইটি রেকর্ড হয়েছে। ৮৫ কেজি পুরুষদের ওজন শ্রেণিতে সেনাবাহিনীর মাইনুল ইসলাম জাতীয় রেকর্ড গড়েছেন। স্ন্যাচে ১১৪ এবং জার্কে ১৪৬ স্কোর করে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে রৌপ্য পেয়েছেন সেনাবাহিনীর আজিজুর রহমান। ৯৪ শ্রেণি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর আব্তুল্লাহ আল মুমিন স্বর্ণ, আনাসারের ফরিদ আলী রৌপ্য জয় করেন। বাংলাদেশ জেলের রাজিবুর রহমান ব্রোঞ্জ পেয়েছেন। মেয়েদের বিভাগে তিনটি জাতীয় রেকর্ডই আনসারের। ইভেন্টে ৫৩ কেজি ওজন শ্রেণিতে আনসারের মাবিয়া আক্তার সিমান্ত স্ন্যাচে ৬০ এবং জার্কে ১৩৯ স্কোর করে জাতীয় রেকর্ড করেন। ৫৮ কেজি ওজন শ্রেণিতে আনসারের ফাহিমা আক্তার ময়না স্ন্যাচে ৬৮, জার্কে ৯০ স্কোর করে স্বর্ণ তুলে নিয়েছেন। ৬৩ কেজি ওজন শ্রেণিতে আনসারের শাহরিয়ার সুলতানা স্ন্যাচে ৬৮ এবং জার্কে ৯২ স্কোর করে স্বর্ণ পেয়েছেন। এই ইভেন্টে বিজেএমসির লামিয়া আক্তার রৌপ্য এবং সেনাবাহিনীর দয়িতা আক্তার রুনা ব্রোঞ্জ জয় করে।