ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন- বড়বাড়ি গ্রামের রমজান আলির ছেলে টিটো হোসেন ( ২৯ ) ও হেমায়েত উল্লাহর ছেলে সাইদুল ইসলাম (৩২)।

আরো পড়ুন : ফখরুলের শূন্য আসনে ভোট ১৮ জুন

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে।  এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিলসহ টিটো ও সাইদুলকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি