আজ থেকে বঙ্গবন্ধুতে আবার ফুটবল

অষ্টম বাংলাদেশ গেমস শেষে আজ আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পেশাদার লিগ নামে পরিচিত দেশের শীর্ষ ফুটবল লিগটিতে আজ বিকাল পাঁচটায় আবাহনী ও বিজেএমসি মুখোমুখি হবে। মাঝে গেমসের জন্য বিরতি দেয়া হলেও গত শুক্রবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মোহামেডান ও স্থানীয় সকার ক্লাবের খেলা দিয়ে লিগটি আবার মাঠে গড়ায়। ওই খেলায় সকার ক্লাবের কাছে শেখ জামালের হারে ঢাকার বড় বাজেটের দলটি শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে। আবাহনীও শিরোপা থেকে দূরে। এখন শেখ রাসেল একাই এগিয়ে আছে এই লড়াইয়ে। আজকের খেলা ঃ আবাহনী-বিজেএমসি (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা) মোহামেডান-সকার ক্লাব (ফেনী স্টেডিয়াম, ৩টা ৪৫)