সাগর ও টুম্পা সমিতির বিবেচনায় সেরা ক্রীড়াবিদ

নৌবাহিনীর দুই সাঁতারু মাহফিজুর রহমান এবং সোনিয়া আক্তার টুম্পাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সমিতির সদস্যদের ভোটে সেরা নির্বাচিত হন তারা। সাগর সাতটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক পান। এর মধ্যে চারটি জাতীয় রেকর্ড ছিল। টুম্পা জিতেছেন ৫টি স্বর্ণ। এর মধ্যে ছিল একটি জাতীয় রেকর্ড। গতকাল গেমসের সমাপনী অনুষ্ঠানের রাতে বিওএ-এর সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং মহাসচিব সৈয়দ সাহেদ রেজা তাদের হাতে পুরস্কার তুলে দেন।