পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু

কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামে পানিতে ডুবে চন্দন ঘরামী (১২) নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের সঞ্জিত ঘরামীর ছেলে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই শিশু বাড়ির পাশের পুকুরে কখন পড়ে যায় তা কেউ জানতে পারেনি। পরে তার খোঁজ নিতে গিয়ে দেখা যায়, পানিতে পড়ে ভেসে রয়েছে। 

আরো পড়ুন: ফখরুলের শূন্য আসনে ভোট ২৪ জুন

তাৎক্ষণিকভাবে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআই