ফিটনেস

ক্যালরি ঝরাতে

সারাবছর নানা উপায়ে আমরা নিজেদের ফিট রাখার চেষ্টা করি। অনেক সময় সেটা মেনটেইন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে ডায়েট কিংবা এক্সারসাইজের হিসেবটাও ভুল হয়ে যায়। এ সমস্যার সমাধান করা যায় ক্যালরি বার্নের মাধ্যমে। আর সেটার জন্য ফ্রিহ্যান্ড এক্সারসাইজ হতে পারে একটি সহজ মাধ্যম। লিখেছেন প্রাঞ্জল সেলিম এখন ব্যায়াম করার বেশ কিছু ভালো জায়গা তৈরি হয়েছে যেখানে অর্থের বিনিময়ে আধুনিক ব্যায়ামের যন্ত্র ব্যবহার করে শরীর ফিট রাখা যায়। কিন্তু দশটা-পাঁচটা অফিস আর সাংসারিক বিড়ম্বনা সয়ে দৈনন্দিন রুটে জিম সংযোগ করতে অনেকেই হিমশিম খান। ফলে দেখা যায়, জিমে যাওয়ার ব্যাপারটা কেবল মাসে মাসে জিম ভাড়া দেওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকে। আর তাই নিজেকে ফিট রাখতে সবচেয়ে কার্যকর হচ্ছে ফ্রিহ্যান্ড ব্যায়াম। প্রতিদিন একটা ফ্রি সময়ে কিছুটা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ প্রত্যেকেরই করা উচিত। এতে আপনি শারীরিক ও মানসিক দুই দিক থেকেই প্রফুল্ল থাকবেন। ফ্রিহ্যান্ড ব্যায়ামের জন্য তেমন কোনো নিয়ম মেনে চলা দরকার হয় না। তবে ব্যায়ামের নিয়মগুলো একজন এক্সপার্ট থেকে জেনে নিন। নাচ, জগিং, সুইমিং, অ্যারোবিক্স, সিঁড়ি দিয়ে ওঠানামা সবই এক ধরনের ফ্রিহ্যান্ড এক্সারসাইজ। এর মধ্য থেকে আপনার পছন্দের এক্সারসাইজটি বেছে নিন। ফ্রিহ্যান্ড করলে কোনো ইন্টারনাল বা এক্সাটারনাল ক্ষত হয় না, কারণ ফ্রিহ্যান্ডে কোনো ভারী এক্সারসাইজ ইকুইপমেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই। এক্সারসাইজের মাধ্যমে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায়। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে এবং ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে। যোগাসন করার আগেও ওয়ার্মআপ করার জন্য কিছু নির্দিষ্ট ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন। নিয়মিত এক্সারসাইজ করলে হার্ট এবং ফুসফুস ফাংশন ভালো হয়। ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে খুব তাড়াতাড়ি ফিটনেস টার্গেট অ্যাচিভ করা সম্ভব নয়। কিন্তু ফ্রিহ্যান্ড এক্সারসাইজের ফল দীর্ঘস্থায়ী। ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মধ্যে স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। ঘাড়, হাত, পায়ের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ বেছে নিন। যারা নিয়মিত জিম করেন, তারা জিম শুরু করার আগে ওয়ার্মআপ করুন ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে। যোগাসন করার আগেও ওয়ার্মআপ করার জন্য কিছু নির্দিষ্ট ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন। উপকারিতা ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায়। নিয়মিত ফ্রিহ্যান্ড করলে হার্ট এবং ফুসফুস ফাংশন ভালো হয় এবং অন্যান্য কার্ডিভাসকুলার বেনিফিট পাওয়া যায়। ফ্রিহ্যান্ড এক্সারসাইজ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে এবং ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে। মেদভুঁড়ি কমাতে কিংবা নিজেকে সব সময় ফিট রাখতে সবচেয়ে জরুরি হচ্ছে ব্যায়াম। এর ফল পেতে সময় লাগবে। তবে জিমে গিয়ে ব্যায়ামে তৈরি ফিটনেস কিন্তু একটু আড়ষ্টতায় ভেঙে যেতে পারে। কিন্তু ফ্রিহ্যান্ড ব্যায়ামের ফল মাটি হতে সময় লাগে। তাই এমন ব্যায়াম সব সময়ের অভ্যাসে রাখতে চেষ্টা করুন। ফিটনেস রুটিন তৈরি করে নিন। ঠিক করুন কী ধরনের ব্যায়ামগুলো আপনি করবেন। একেক দিন একেক রকম ব্যায়াম করলে আপনার ফিটনেস লক্ষ্য পিছিয়ে যাবে। চেষ্টা করুন একটা ব্যায়াম ততদিন পর্যন্ত করার, যতদিনে আপনার লক্ষ্যমাত্রা অর্জন না হয়। ফ্রিহ্যান্ড ব্যায়ামে মেদ ঝরার পাশাপাশি হূদপিন্ড এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়। ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ এবং ঘুমের সমস্যা কমাতে অনেক বেশি কার্যকর ফ্রিহ্যান্ড ব্যায়াম। সবচেয়ে বড় উপকার ফ্রিহ্যান্ড ব্যায়াম দুশ্চিন্তা কমিয়ে নিজেকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। কিছু সহজ স্ট্রিচিং ব্যায়াম শিখে নিন। এগুলো ফ্রিহ্যান্ড ব্যায়াম হিসেবে খুব ভালো। জিমে যাওয়ার অভ্যাস থাকলেও ফ্রিহ্যান্ড করুন ইন্সট্রুমেন্ট ব্যায়াম শুরু করার আগে। মডেল রোশনী