রেসিপি
পর্তুগিজ ড্রিংকস
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ১৮:৩৫
এই গরমে তৃষ্ণা মেটাতে এক গ্লাস শীতল পানীয় নিসঃন্দেহে সবাইকে আপ্লুত করে তুলবে। আর তাই এ সপ্তাহের কড়চা রেসিপি বিভাগে থাকছে প্রাণ ঠাণ্ডা করা ৪টি ড্রিংকসের রেসিপি। কিন্তু এবারের রেসিপিতে একটা ছোট্ট ভিন্নতা নিয়ে আসা হয়েছে। দেশি পানীয়ের বদলে কড়চা পাঠকদের জন্য আমরা দিচ্ছি ৪টি পর্তুগিজ পানীয়ের রেসিপি। রেসিপিগুলো এসেছে ঢাকার একমাত্র পর্তুগিজ রসুই ঘর নান্দুস থেকে। ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
ছি ট রা
উপকরণ :ফ্রেশ অরেঞ্জ জুস ১২.৫ মিলি, ছিটরা সিরাপ ১২.৫ মিলি. অরেঞ্জ স্লাইস ১/২ টুকরা, আইস কিউব ২ টুকরা, স্প্রাইট ২২০ মিলি।
প্রণালি :কমলার রস বরফ কুঁচি দিয়ে পরিবেশন—এটা খুবই সাদামাটা গোছের একটি রেসিপি। কিন্তু এর সাথে যদি কিছু তাজা কমলার টুকরা, একটু স্প্রাইট আর ১২৫ মিলি ছিটরা সিরাপ মিলিয়ে দেওয়া যায় তাহলে এই সাধারণ পানীয়টি আপনাকে ভুলিয়ে দেবে সবটুকু ক্লান্তি।
রিফ্রেশ মিন্ট
উপকরণ :মিন্ট মেজিটো সিরাপ ৩০ মিলি, লেমন জুস ১০ মিলি, পুদিনা পাতা ৫ গ্রাম, আইস কিউব ৪-৭ পিস, স্প্রাইট ১৭০ মিলি।
প্রণালি :যারা খুব বেশি মিন্টপ্রেমী তাদের জন্যই এই পানীয়টি বিশেষভাবে তৈরি বরফ কুঁচি, লেবুর রস আর স্প্রাইট তো থাকছেই। সাথে থাকছে প্রতি চুমুকে গলা ভর্তি করে পুদিনা পাতার কুঁচি।
মা দি রা রে ড
উপকরণ :ডালিমের সিরাপ, ফ্রেশ ডালিমের দানা ৪/৫টি, লেমন জুস, আইসিং সুগার।
প্রণালি :ফলের জুস হিসেবে ডালিম আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না। কিন্তু একবার তাকিয়ে দেখুন এই পানীয়ের দিকে, এর গাঢ় লাল রং সবাইকেই কাছে টানবে। মাদিরা রেড তৈরি করতে ডালিমের সিরাপ, ফ্রেশ ডালিমের দানা আর একটু লেবুর রস মিলিয়ে নিলেই হয়ে যাবে। তবে ভুলবেন না স্প্রাইট মেশাতে।
গো য়া লে ম ন
উপকরণ :দুধ ৪০০ গ্রাম, ভ্যানিলাআইসক্রিম ১২০ গ্রাম, লেমন জুস ১০ মিলি, সুগার সিরাপ ১০ মিলি, মিট লিফ বা পুদিনাপাতা।
প্রণালি :আমাদের দেশি দুধের শরবতের একটি ভিন্ন সংস্করণ বলা যেতে পারে এই গোয়ালেমনকে। এখানে দুধের সাথে ভ্যানিলা আইসক্রিম, লেমন জুস আর সুগার সিরাপে সবকিছুর মিশ্রণ ঘটানো হয়েছে। কিন্তু সব স্বাদ ছাপিয়ে যা আপনাকে সবচেয়ে তৃপ্তি দেবে সেটি হলো ভ্যানিলা আর মিন্টের দারুণ কম্বিনেশন।