অনলাইনে বিদেশে শিক্ষার তথ্য নিয়ে এসএসবিসিএল
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০০
অনলাইনে বিদেশে শিক্ষার বিভিন্ন ধরনের তথ্য নিয়ে এসএসবিসিএল চালু করেছে শিক্ষামূলক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে নিউজিল্যান্ড, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পোল্যান্ডসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য নিয়ম-কানুনগুলো এই সাইটে সবসময় হালনাগাদ করা হয়ে থাকে। এখানে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েও সার্চ করা যায়। সাইটটির ঠিকানা: http://ssbcledu.com।