মহেশপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়বাড়ী রাজাপুর গ্রামের হানিফের বাঁশ বাগান থেকে একটি বিদেশি পিস্তুল ও ২০ বোতল ফেনসিডিলসহ একই গ্রামের রমজান আলীর ছেলে টিটো মিয়া (৩১) এবং হেদায়েত উল্লাহর ছেলে সাইফুলকে (৩০) আটক করে।

ঝিনাইদহ ডিবি পুলিশের এস.আই আবুজার গিফারী জানান, আটককৃতদের কাছ থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, ঐ দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা অন্যদেরকে ফাঁসাতে যেয়ে নিজেরাই গ্যাঁড়াকলে পড়েছে। 

আরও পড়ুন:  নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!

ইত্তেফাক/কেকে