তৃতীয় বিভাগ ক্রিকেট
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৪৮
তৃতীয় বিভাগ ক্রিকেটে গতকাল সোমবার জয় পেয়েছে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব, আজাদ বয়েজ ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল এবং ঢাকা রয়েল ক্রিকেটার্স।
ধানমন্ডি স্টেডিয়ামে ফিয়ার ফাইটার্স ৭ উইকেটে হারিয়েছে তেজগাঁও ক্রিকেট একাডেমিকে। বিকেএসপিতে আজাদ বয়েজ ক্লাব ৫ উইকেটে হারিয়েছে সিনহা টেক্সটাইল স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লায় শেখ রাসেল ক্রীড়া চক্র ১ উইকেটে পরাজিত করেছে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে।
সিটি ক্লাব মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল ৫৯ রানে সোনার বাংলা ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে আল-রশিদ ক্রিকেট ক্লাব ৭২ রানে হারিয়েছে ঢাকা রয়েল ক্রিকেটার্সকে।