কুতুবদিয়ায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে চার বছরের এক সাজপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আলী ফকির ডেইল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, আলী আকবর ডেইলের দক্ষিণ ধুরুং এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে রিদোয়ান প্রকাশ রিদু (৩৫) একটি জিয়ার মামলায় চার বছরের সাজা নিয়ে আত্ম গোপনে ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোকন কান্তি রুদ্র নেতৃত্বে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: লামায় ট্রাক চাপায় নিহত ৩

তার বিরুদ্ধে ৪ বছর সশ্রম কারাদণ্ড জারি করা হয়েছে। সঙ্গে ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড ভোগের আদেশ দিয়েছে আদালত।

ইত্তেফাক/কেকে