এএমডি এফএক্স-৮৩২০ ব্ল্যাক এডিশন

এএমডি’র ৮ কোর সিরিজের এফএক্স ৮৩২০ সিপিইউ বাজারজাত করেছে ইউসিসি। ১৬ এমবি ক্যাশ এবং ১২৫ ওয়াটের প্রসেসরটি এএম৩+ সকেটের ব্ল্যাক এডিশন নামে পরিচিত। ইন্টেল আই৫-এর সমমানের এই সিপিইউয়ে ব্যবহূত হয়েছে ৩২ ন্যানোমিটারের ৮টি কোর। এর গতি ৩.৫ গিগাহার্জ, যা টার্বো মোডে ৪.২ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করে। ক্যাশ মেমোরির অর্ধেক এল২ এবং অর্ধেক এল৩ ক্যাশ। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।