রকমারি বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
বই পড়াকে উত্সাহিত করতে রকমারি ডটকম শুরু থেকেই আয়োজন করে আসছে বুক রিভিউ প্রতিযোগিতা। এর ধারাবাহিকতায় গত ৩১ মার্চ শেষ হয়েছে এর সর্বশেষ আয়োজন। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল অন্যরকম গ্রুপের প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ এবং ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আবুল হাসান লিটন। এতে প্রথম ১০ জনকে ১০ হাজার টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অর্থের সমপরিমাণ বই উপহার হিসেবে প্রদান করা হয়।