নবাবপুর ক্রীড়া চক্রের নতুন সভাপতি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫৭
তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলার জন্য প্রস্তুতি শুরু করা নবাবপুর ক্রীড়া চক্রের কার্যনির্বাহী কমিটিতে দুই বছর মেয়াদের জন্য সভাপতি হয়েছেন সুপার সাইন ইলেকক্ট্রিক্যাল ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক বিপ্লব চানদুর্গা। ৩১ সদস্যের কমিটিতে জেএফসি ফ্যান কোম্পানীর চেয়ারম্যান আফতাব জাবেদ পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন। ফুটবল ম্যানেজার হয়েছেন জাহিদ হোসেন, সহকারি ম্যানেজার আবুল হোসেন পাপ্পু, কোচ মনোয়ার হোসেন ময়না, সহাকরী কোচ নিপু দাস এবং দলের সমমন্বয়কারি নওসাদ খান পান্না। প্রেঃ বিঃ।