ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স শুরু

কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সহজ জয়

কোয়ালিটি স্পোর্টস ক্লাব ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স পর্বে শুভ সূচনা করেছে। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৭ উইকেটে বন্দর ক্রীড়া সমিতিকে পরাজিত করে। তারকা খেলোয়াড় মোঃ শরীফ ও নাঈম ইসলামের বোলিং এবং ইমতিয়াজ রানার ব্যাটিং নৈপুণ্যে কোয়ালিটির জয় অনেকটা সহজ হয়। সংক্ষিপ্ত স্কোর : বন্দর ক্রীড়া সমিতি-১৪৫ অল আউট (রায়হান আরাফাত অপরাজিত ৩৮, রেজাউল করিম ২২, রকিবুল হোসেন ২০; মোঃ শরীফ ৪/৩৮, নাঈম ইসলাম ২/২০, মোঃ জসিম ২/২০)। কোয়ালিটি স্পোর্টস - ১৪৬/৩ (ইমতিয়াজ উদ্দিন ৫২, গোলাম সরোয়ার ৩৩, জাহেদ ইনজাম ৩২, নাঈম ইসলাম অপরাজিত ১৬; রেজাউল করিম ১/৪, রকিবুল হোসেন ১/১৭)। আজকের খেলা : সিটি কর্পোরেশন একাদশ ও ইস্পাহানি স্পোর্টিং ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম)।