আইসিটি মন্ত্রণালয় ও আইএসপিএসবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৪
সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাথে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, আইএসপিএবি সভাপতি আকতারুজ্জামান মঞ্জু, সহ-সভাপতি আলমাস কবির, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, ট্রেজারার সুব্রত সরকার শুভ্র। সভার আলোচ্য বিষয় ছিল কীভাবে তৃণমূল পর্যায়ে সুলভে ইন্টারনেট পৌঁছে দেওয়া। সভায় আইএসপিএবি নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, অবকাঠামোর উপর চার্জ কমানোর পাশাপাশি ব্যান্ডউইথের উপর ভ্যাট এবং এনটিটিএন চার্জ কমাতে হবে। মন্ত্রী আইএসপিএবি নেতৃবৃন্দের দাবীগুলো শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।