আসুস সাউন্ড কার্ড
প্রকাশ : ০২ মে ২০১৩, ১৯:৫৫
গ্লোবাল ব্র্র্যান্ড বাজারে এনেছে আসুসের জোনার ইসেন্স এসটিএক্স মডেলের সাউন্ড কার্ড। পিসিআই এক্সপ্রেস এই সাউন্ড কার্ডটি হেডফোন অ্যামপ্লিফায়ার সম্বলিত, যা শতকরা ০.০০১ ভাগেরও কম শব্দ বিকৃত করে আর ১২৪ ডেসিবল এসএনআর বজায় রাখে। ২৪-বিট এবং ১৯২ কিলোহার্জ অডিও প্রসেসরের এই কার্ডে রয়েছে অপটিক্যাল ডিজিটাল আউটপুট, নিচিকন ফাইন গোল্ড ক্যাপাসিটর, ২ জোড়া আরসিএ জ্যাক, ৬.৩ মিমি স্টেরিও ইনপুট-আউটপুট জ্যাক, ডলবি ডিজিটাল লাইভ, জিএক্স ২.৫ থ্রিডি গেম অডিও ইঞ্জিন, ভোকাল এফএক্স প্রভৃতি। মূল্য ১২,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।