‘আঁতাত বন্ধ না হলে সাভারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে’
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৪২
সাভারে যে নির্মম ঘটনা ঘটেছে তা প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগ আগাম চিহ্নিত করা গিয়েছিল। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সবাই অবগত ছিলেন। কিন্তু সরকার এবং মালিকপক্ষের চরম উদাসীনতা ও অবহেলার কারণেই শ্রমিকদের মৃত্যুবরণ করতে হয়। সরকার এবং গার্মেন্টস মালিকপক্ষের আঁতাত এ ধরনের মৃত্যু কেবলই দীর্ঘ করছে। এই মৃত্যুর পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে। বুধবার মে দিবস উপলক্ষে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। সাভার ট্রাজেডি নিয়ে আয়োজিত এই ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভাির্সিটিকে পরাজিত করে বিজয়ী হয়।