পরিবেশ মন্ত্রণালয়কে ৩৬ কোটিটাকা দিবে যুক্তরাষ্ট্র

জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য শিগগিরই ৩৬ কোটি টাকার আর্থিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে গৃহীত একটি প্রকল্পের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন। গত মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন এ প্রকল্পের বিভিন্ন বিষয় অবহিত করেন তিনি। তিন বছর মেয়াদী এ প্রকল্পের আর্থিক সহায়তা চুক্তি চলতি মাসে স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।