আজকের অনুষ্ঠান

শুক্রবার বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস:নিউইয়র্কে বসবাসকারী শিল্পী আজমীর হোসেনের অনুভূতির অনুস্মৃতি শীর্ষক দুই সপ্তাহব্যাপী একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন। বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যা ৬টা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে, বিকাল ৪টা। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফোরাম: রানা প্লাজার মালিককে শাস্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবে, সকাল ১০টা। বাঙলা সংসদ: সাইবার ক্রাইম ও তার প্রতিকার শীর্ষক গোলটেবিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সকাল ১০টা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: সকল শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকাল ৪টা। কেন্দ্রীয় খেলাঘর আসর: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অটিস্টিক, সুবিধাবঞ্চিত এবং খেলাঘরের শিশু-কিশোরদের মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, সকাল ১০টা। বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ: আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান মিলনায়তনে, বিকাল ৫টা। ভিয়ান: পোশাকে চিত্র-গানের ঐতিহ্য শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন। আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার লা গ্যালারিতে, বিকাল সাড়ে ৫টা। বাংলাদেশ জাতিসংঘ সমিতি: বাংলাদেশের বাস্তবতায় এশিয়ান নগরায়ন শীর্ষক স্মারক বক্তৃতা। সিরডাপ মিলনায়তনে, বিকাল সাড়ে ৪টা।