ফিট ছিলেন না মেসি!
প্রকাশ : ০২ মে ২০১৩, ২১:৫৪
বার্সা কোচ টিটো ভিলানোভা লিওনেল মেসিকে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মাঠে নামাননি। অথচ মেসি চলতি সপ্তাহে লা লিগা ম্যাচ খেলেছেন। ম্যাচ শেষে ভিলানোভা চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে না খেলানোর পেছনে যুক্তি দেখিয়েছেন। দুই লেগ মিলিয়ে জার্মানির শক্তিশালী দল বায়ার্নে কাছে ৭-০ ব্যবধানে হারল বার্সেলোনা। ভিলানোভা বলেন, ‘সে শনিবার বিলবাওয়ে খেলেছে (বার্সেলোনা ২-২ গোলে ড্র করে) কারণ ভাল অনুভব করছিল। তার জন্য দলে পরিবর্তনের ছাপ এসেছিল। তবে ম্যাচ শেষে তার অনূভুতি বিস্ময়কর ছিল। আগের দিন এবং আজ সে অনুশীলন করেছে। কিন্তু সে ভাল বোধ করছিল না। বিধ্বংসী এক খেলোয়াড় সে এবং খেলানোটা ঝুঁকি হয়ে যায় আবারো ইনজুরিতে পড়ার (হ্যামস্ট্রিং) শঙ্কা থেকে যাওয়ায়। তাই এই পরিস্থিতিতে সে দলকে সহায়তা করতে পারতো না।’