রেড কার্পেট

সুন্দরী গিনেথ

‘শেক্সপিয়ার ইন লাভ’খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সম্প্রতি তার নামের পাশে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর তক্মা। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জেনিফার লরেন্স, অ্যামান্ডা সেফ্রাইড ও হ্যালি বেরির মতো তারকাদের। প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচন করে ‘পিপল’ ম্যাগাজিন। এ বছর খেতাবটি পেয়েছেন গিনেথ প্যালট্রো। এর আগে আরও চারবার ‘পিপল’ ম্যাগাজিনের সুন্দরী নারীর তালিকায় গিনেথের নাম এলেও এবারই প্রথম সেরার খেতাব পেয়েছেন তিনি। জীবনের এতটা পথ পাড়ি দিয়েও সৌন্দর্য ধরে রেখেছেন গিনেথ। এ প্রসঙ্গে তিনি জানান, সপ্তাহের পাঁচ দিন নিয়ম করে শরীরচর্চা করেন। মূলত, এ কারণেই বয়স বাড়লেও সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন তিনি। সম্প্রতি তিনি ‘আয়রন ম্যান থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.imdb.com/name/nm0000569/