পড়াশোনা
অনলাইনে বাংলা অভিধান
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:৩১
স্কুল-কলেজের পড়াশোনা করার সময় তো লাগেই, এরপরও নানা সময়ে আমাদের ইংরেজি শব্দের অর্থ জানার প্রয়োজন হয়। চলার পথে এসব প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলোর অর্থ জানার জন্য অনেক সময় হাতের কাছে অভিধান থাকে না। অনেক সময়ই বেকায়দায় পড়ে যেতে হয়। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের ইংরেজি শব্দের অর্থ জানার ক্ষেত্রে সবাই দ্বারস্থ হন বাংলা অভিধানের। নির্দিষ্ট শব্দের পাশাপাশি পূর্ণাঙ্গ বাক্যের অর্থ জানার ক্ষেত্রেও সুবিধা রয়েছে সাইটটিতে। তা ছাড়া এ ওয়েবসাইটে প্রতিটি শব্দের অর্থের পাশাপাশি বিপরীতার্থক শব্দ এবং প্রতিশব্দও পাওয়া যাবে। সাইটির ঠিকানা :www.bdword.com