আপনি কি একাকিত্ব পছন্দ করেন?
প্রকাশ : ০৩ মে ২০১৩, ১৭:৩১
একাকিত্বের জাল কোনো না কোনো সময়ের জন্য আপনাকে নিশ্চয় ঘিরে ধরে। সে সময় আপনি অনুভব করতে পারেন আপনার মনে এক টুকরো শূন্যতার বসবাস। কিন্তু এ বিষয়টাকে অনেকে আবার যথেষ্ট উপভোগও করে থাকেন। আপনি একাকিত্ব পছন্দ করেন কী না, তা জানতে চাইলে মজার এ প্রশ্ন-উত্তরের মাধ্যমে বের করে নিতে পারেন খুব সহজেই।
১. আপনার বন্ধু-বান্ধবের সংখ্যা—
ক. অনেক। তবে বেস্ট ফ্রেন্ড আট, না না দশ জন।
খ. বন্ধু তো সকলেই। কিন্তু সে রকম কাছের বলতে দুই জন।
গ. আপনার কোনো বন্ধুই নেই। শুধুমাত্র আপনার কুকুর ভুলো ছাড়া।
২. স্কুলে বা কলেজে ক্লাসের ফাঁকে আপনি—
ক. ক্যান্টিনে বসে বন্ধু-বান্ধবদের সঙ্গে টিফিন করেন।
খ. লাইব্রেরিতে বসেই কাটিয়ে দেন। বই পড়েন আবার জীবন নিয়ে ভাবনাচিন্তা করেন।
গ. আপনার গ্রুপের সাথে উত্তাল তাণ্ডব করে বেড়ান।
৩. গত সপ্তাহে স্কুলের রিইউনিয়ন ছিল। আপনি তখন—
ক. পুরোনো বেস্ট ফ্রেন্ডের সাথে কত গল্প করলেন!
খ. নেচে গেয়ে রাতটা বন্ধুদের সাথে বাইরে কাটিয়ে দিলেন।
গ. যাননি। দুর! সেই তো বসে বসে দাঁত দেখানো। কী হবে গিয়ে...
৪. এগুলোর মধ্য থেকে আপনার পছন্দ—
ক. ক্লাব, পার্টি, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো।
খ. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ব্লগ লেখা, ফোনে আড্ডা।
গ. বই পড়া, আকাশ কুসুম চিন্তা করা, বৃষ্টিতে ভেজা।
৫. বন্ধুদের সার্কেলে আপনার ডাকনাম হচ্ছে—
ক. সেরকম কোনো ডাক নাম তো নেই!
খ. গেছো বাঁদর! সারাদিনটা তো লম্ফঝম্ফ দিয়েই কাটিয়ে দেন।
গ. সার্কেল থাকলে তবে তো ডাক নাম।
৬. ছুটির দিনটা বাড়িতে থাকতে হলে আপনি—
ক. সবচেয়ে খুশি হন। লোকজনের থেকে দূরে, নিজের মতো করে থাকা যায়।
খ. সারাক্ষণ ছটফট করেন। কখন আবার বন্ধুদের সাথে দেখা হবে।
গ. ভাইয়ের সাথে খেলেন। মায়ের সাথে গল্প করেন।
ফলাফল
৫-১০ :আপনি একবারে একেলা। একাকিত্বই আপনার সঙ্গী। অবশ্য এ সব কথা কিন্তু কবিতাতেই মানায়।
১০-১৫ :আপনি আপনার সোশ্যাল এবং পার্সোনাল লাইফ ঠিকঠাক ব্যালেন্স করতে জানেন।
১৫-২০ :বন্ধুরাই আপনার প্রাণভোমরা। কিন্তু একা থাকাটাও শিখতে হবে।
আপনার স্কোর
ক খ গ
১. ৩ ২ ১
২. ২ ১ ৩
৩. ২ ৩ ১
৪. ৩ ২ ১
৫. ২ ৩ ১
৬. ১ ৩ ২