প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা পাবেন কাতারের দুই লাখ বাংলাদেশি

কাতারে কর্মরত দুই লাখ বাংলাদেশির কাছে সেবা পৌঁছে দিতে আগ্রহ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। দোহায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে এই তথ্য জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি। সম্প্রতি ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে ব্যাংকের ভবিষ্যত্ কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের কল্যাণে গৃহীত রেমিটেন্স প্রেরণসহ বিভিন্ন স্কিম সম্পর্কেও জানান তিনি। নতুন রাষ্ট্রদূত ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কয়েস সামি।