আজকের অনুষ্ঠান
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:০৫
শনিবার
গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন:জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও মালিকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।
ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল: সকাল সাড়ে ৯টায় স্কুল প্রাঙ্গণে দেয়াল পত্রিকা উত্সবের উদ্বোধন।
ইক্যুইটিবিডি:জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় ‘কালো টাকার রাজনৈতিক অর্থনীতি:অপ্রদর্শিত অর্থনীতি ও অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ’ শীর্ষক সেমিনার।
ফ্রি লেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ: মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় ‘মুক্ত সাংবাদিকতা প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা।