মিঠাপুকুরের মিতার ব্যাডমিন্টনে স্বর্ণজয়
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:২৪
মিঠাপুকুরের প্রতিভাবান অ্যাথলেট খোন্দকার ওয়াসিমা তাসনিম মিতা জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে। বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ২০১৩ এর চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মিঠাপুকুরের কুমরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এই ছাত্রী। মিতা বড় হয়ে পড়াশুনার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সাফল্য ধরে রাখতে চায় । মিতার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন অর রশীদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ প্রমুখ।