পাকিস্তানি নির্বাচকদের পক্ষে মুশতাক

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অলরাউন্ডার শহিদ আফ্রিদি এবং ব্যাটসম্যান উমর আকমলকে বাদ দেয়াকে সমর্থন করে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশতাক মুহাম্মদ বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাক প্যাশন ডট নেট ওয়েব সাইটে প্রকাশিত খবরে বলা হয়, এক সময় দলের অপরিহার্য অংশ আফ্রিদিকে বাদ দেয়াটা একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ও অধিনায়ক মিসবাহ উল হকের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফ্রিদি ও আকমলের মধ্যে যথেষ্ট মেধা আছে এবং অতীতে বহুবার তারা তাদের সক্ষমতার প্রমাণ রেখেছে শিকার করে মোহাম্মদ বলেন, অতীতে যেহেতু তারা বার বার তাদের সক্ষমতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে তাই দল থেকে তাদের বাদ দেয়াটা সঠিক হয়েছে। পাকিস্তান দলে জায়গা পেতে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাটা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেও উল্লে¬খ করেন তিনি। বল হাতে আফ্রিদির ব্যর্থতার মূল কারণ তার বয়স উলে¬্লখ করে মোহাম্মদ আরো বলেন, তার অনেক বয়স হয়ে গেছে যে কারণে তার পরিবর্তে এখন তরুণ খেলোয়াড়দের আনা দরকার। অফ স্পিনার সাইদ আজমলের গুরুত্বারোপ করে মুশতাক বলেন, পাকিস্তানের বোলিং আক্রমণ যদিও শক্তিশালী তবে প্রাথমিকভাবে এটা আজমলের দক্ষতার উপরই নির্ভরশীল। এই মুহূর্তে যেহেতু দলের প্রধান অস্ত্র আজমল তাই তাকেই অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে। সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক মিসবাহর প্রধান কৌশল মিডল অর্ডারে স্পিনার ব্যবহার করা এবং যে কারণে কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ভাল করেছিল পাকিস্তান। তবে দলে থাকা অনেক খেলোয়াড়েরই বয়স হয়ে যাওয়ায় উদ্বিগ্ন। মুশতাক বলেন, ‘মিসবাহ ও দলের আরো কতিপয় খেলোয়াড়েরই এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেয়া উচিত। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম শোয়েব মালিক। যার অনেক দক্ষতা রয়েছে।’ - বাসস