বাংলাদেশ গেমস
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের
ছাত্রদের কৃতিত্ব
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০১৩, ২১:২৬
সম্প্রতি অনুষ্ঠিত ৮ম বাংলাদেশ গেমসে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ৬ জন ছাত্র রৌপ্য পদক জিতেছে। খো-খো খেলায় অংশ নিয়ে তারা এ পদক অর্জন করেন। খেলোয়াড়রা হলেন—মোহাম্মদ আলী, রুবেল মোল্লা, রাশেল হাওলাদার, নজরুল ইসলাম মামুন, বীর বাহাদুর ত্রিপুরা ও অংসানু মার্মা। এই ছয় ছাত্রের পদক লাভের ঘটনায় কলেজ গভর্নিং বড়ির সভাপতি আলহাজ্ব শফিকউদ্দিন এবং অধ্যক্ষ মো. মফিজুর রহমানসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের অভিনন্দন জানান।