প্রধানমন্ত্রী সাভার বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য চেক গ্রহণ করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাভারের ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য চেক গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের সাহায্যার্থে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ অর্থ সাহায্য করতে ইচ্ছুক বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত দাতাদের কাছ থেকে আজ তাঁর কার্যালয়ে বেলা ১১টা থেকে চেক গ্রহণ করবেন।