প্রজন্মের রবীন্দ্র গবেষক

তারুণ্যের কাছে রবীন্দ্রনাথ ধরা দিয়েছেন বহুভাবে। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সব সময়ই তিনি ছিলেন সবুজ। শিল্পের বিশাল ভাণ্ডারে রবীন্দ্রনাথকে কেউ ভালোবাসেন গানে, কেউ কবিতায়, কেউ নাটকে, কেউ উপন্যাস-গল্পে। তরুণরা বরাবরই তাকে স্থান দিয়েছে হূদয়ে, কেননা রবীন্দ্রনাথ প্রতিটি বাঙালিকে শিখিয়েছেন ভালোবাসা, সৌন্দর্যবোধ ও শুদ্ধতা। তার গান, কবিতা, গল্প, উপন্যাস নিয়ে দেশ-বিদেশে গবেষণা হয়েছে এবং হচ্ছে। এই প্রজন্মের তেমনই কয়েকজন রবীন্দ্র গবেষকদের নিয়ে আমাদের এবারের আয়োজন। পুরো আয়োজনটি দেখুন পরের পৃষ্ঠায়। গ্রন্থনা এবং সম্পাদনা করেছেন রিয়াদ খন্দকার ও সাজেদুল ইসলাম শুভ্র ফজলে এলাহি চৌধুরী জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী থাকাকালীন তিনি আবদুল ওয়াদুদের কাছে রবীন্দ্রসংগীত শেখার দুর্লভ সুযোগ পেয়েছেন। সন্জীদা খাতুনের সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা। ঝুমুর আহমেদ বাবা ছিলেন একজন গায়ক। শৈশবে বাড়িতে সংগীতচর্চার অনুকূল পরিবেশ ছিল। এ ছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত বিষয়ে এমএ পড়াশোনা তাকে রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত করেছে। সুমনা সরকার বড়বোন সূচনা সরকারের কণ্ঠে ‘আমি কান পেতে রই’ গানে প্রথমবার শুনেছিলেন রবীন্দ্র চেতনার ডাক। এরপর গীতবিতান পাঠ, সঞ্চয়িতা পাঠ; সর্বোপরি জড়িত হন রবীন্দ্রপাঠে। আসাদুল্লাহিল গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ার পর নিজের এম.ফিল গবেষণার বিষয় হিসেবে রবীন্দ্রনাথের পত্র সাহিত্যকে বেছে নেন।