ভি ন দে শি

৫ জন ভিনদেশি রবীন্দ্র গবেষক

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। আর তাকে নিয়ে রয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা বা গবেষণা করার সুবিধা। এমনই গবেষণার সাথে জড়িত কয়েকজনকে নিয়ে আজকের আয়োজনটি লিখেছেন প্রাঞ্জল সেলিম কে তা কি বাংলা সাহিত্যের এক অনন্য স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মতো করে এ রকম দু’হাত উজাড় করে বাংলা সাহিত্যকে এত রত্নভাণ্ডার আর কেউ উপহার দিতে পারেনি। ঊনিশ শতকের এক দরিদ্র সাহিত্যের অধিকারী বাংলাকে তিনি প্রায় একক প্রচেষ্টাতেই জাতে তুলেছেন, সমৃদ্ধ করে তুলেছেন। বিশ্বসভায় বাংলা সাহিত্যকে সগৌরবে উচ্চ আসনে বসিয়েছেন। নিরন্তর সৃষ্টি করেছেন তিনি। তার মত এরকম ঐকান্তিক একাগ্রতায় সারা জীবনব্যাপী শুধুমাত্র সাহিত্য সৃষ্টি আর কোনো সাহিত্যিকের দ্বারা সম্ভবপর হয়নি। এই খ্যাতমান ব্যক্তিত্বকে নিয়ে যারা গবেষণার কাজ করেছেন তাদের মধ্যে একজন কেতাকি। সু নি ল খি ল না নি ভারতের নিউ দিল্লিতে জন্ম এবং সেখানকার পরিবেশেই বেড়ে ওঠা। খুব ছোট বেলা থেকেই সংস্কৃতিমনা। বাবা-মায়ের কাছ থেকে কবিতা আর গল্পের বই পড়ার অভ্যাস গড়ে উঠে। একসময় পরিচয় হয় রবীন্দ্রনাথের সাথে। মুগ্ধ হন তার কবিতা আর গল্প পড়ে। তখন থেকেই চাইতেন রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করতে, তাকে আরও ভালো করে জানতে। তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। বর্তমানে তিনি লন্ডন ইন্ডিয়া ইনস্টিটিউটের পলিটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে কাজ করছেন। এ ছাড়াও তিনি আইডিয়া অব ইন্ডিয়া হিসেবে পুরস্কার পান। তিনি পিএইচডি করেছেন ক্যামব্রিজের কিংস কলেজ থেকে। ই ভা ন রবীন্দ্রনাথের মতো অতুলনীয় সৌভাগ্য নিয়ে পৃথিবীতে খুব কম সাহিত্যিকই জন্মেছেন। তার রচনাসমূহ নিয়ে ভক্তদের মাতামাতি, উচ্চ প্রশংসা, জীবনের সর্ব আবেগের প্রকাশ রয়েছে রবীন্দ্রনাথে বা রবীন্দ্রনাথ ছাড়া বাঙালিত্ব অসম্পূর্ণ ইত্যাদি উচ্ছ্বাসভরা কথাবার্তা খুব স্বাভাবিক ঘটনা। তার এমন অনেক ভক্ত রয়েছে যারা তার সম্পর্কে আরও বেশি জানতে, তাকে নিয়ে গবেষণা করতে কিংবা পড়াশোনা করতে আগ্রহী। দেশে-বিদেশে তার সম্পর্কে জানার ও পড়ার জন্য রয়েছে বিভিন্ন ইনস্টিটিউট। এমনই এক ইনস্টিটিউটে পড়েন ইভান। তিনি ইউকে-এর একটি ইনস্টিটিউটে রবীন্দ্র গবেষণার কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। তা ন সে ন সে ন নিউ ইয়র্কের বাসিন্দা তাসেন পেশায় একজন অ্যাসোসিয়েটেড প্রফেসর। তিনি নিউ ইয়র্কের দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে হিস্টোরি ব্রাঞ্চে আছেন। সম্প্রতি তিনি সিঙ্গাপুরের একটি ইনস্টিটিউটে রিসার্চ কাজে রয়েছেন। তিনি পেনিনসূয়েলা ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করেন। তিনি মূলত বুদ্ধিজম, সিনো ইন্ডিয়ান রিলেশন, ইন্ডিয়ান ওসান ট্রেন্ড এবং রবীন্দ্র গবেষণায় লিপ্ত আছেন। দীর্ঘ সময় তিনি রবীন্দ্র গবেষণার সাথে জড়িতও ছিলেন। সেই সময় বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন এই গবেষণার জন্য। তার কাছে অন্য রকম এক অভিজ্ঞতা রবীন্দ্র্র গবেষণা বলে জানান তিনি। সি ন হা পৃথিবীর প্রায় সব বিখ্যাত সাহিত্যিক বা সংগীত স্রষ্টাই অন্যের সৃষ্টি দিয়ে অনুপ্রাণিত হয়। এতে দোষের কিছু নেই। রবীন্দ্রনাথও তার ভক্তদের ভাষায় অনুপ্রাণিত হয়েছেন। আর তার অনুপ্রেরণার মূলে রয়েছে তার ভক্তদের ভালোবাসা। তেমনই একজন ভক্ত হলেন দার্শনিক সিনহা। তিনি ইংল্যান্ডের কিংস কলেজে পড়াশোনা করেন। এরপর রবীন্দ্র গবেষণায় যোগদান করেন। বেশ কয়েক বছর ধরে এই গ্রুপের সাথেই ছিলেন তিনি। এরপর সেই কলেজেই দার্শনিক হিসেবে যোগদান করেন। সম্প্রতি তিনি তার পিএইচডি’র পাশাপাশি শিক্ষকতাও চালিয়ে যাচ্ছেন।