ক্যাসিয়াসের সমর্থনে মাদ্রিদ সমর্থকরা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২২:০৯
হোসে মরিনহোকে বারবার দুয়ো ধ্বনি দিয়ে এবং ইকার ক্যাসিয়াসের পক্ষে গলা ফাটিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বুঝিয়ে দিলেন তারা কি চান। রিয়ালের সর্বশেষ লা লিগা ম্যাচে এমনটি ঘটে। এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনে ক্যাসিয়াসের সঙ্গে তার সম্পর্কের অবনমনের বিষয়টি দৃশ্যত স্বীকার করে নেন মরিনহো।
সমর্থকদের কাছে ব্যাপকভাবে বন্দিত ও ক্লাব অধিনায়ক ক্যাসিয়াস এক দশক ধরে গোলবার আগলে রাখলেও কোচের সঙ্গে বনিবনার ঘাটতিতে দল থেকে বাদ পড়েন তিনি। এমনকি হাত ভেঙ্গে ফেলার পর সেরে উঠলেও গত ইকারের পরিবর্তে জানুয়ারিতে সেভিয়া থেকে নিয়ে আসা দিয়েগো লোপেজকেই খেলাচ্ছেন পর্তুগীজ এই কোচ। মরিনহো নিজের তিন বছরের মেয়াদে আরো আগেই লোপেজকে না নেয়ায় আক্ষেপ করেন এবং বলেন, ‘নিজেকে অন্যদের চাইতে বড় ভাবা’ কোনো খেলোয়াড়ের সাথে তিনি কাজ করতে পারেন না।