শুরু হলো বীচ ভলিবল কোর্স
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:০১
বীচ ভলিবল সম্পর্কে পরিস্কার ধারণা দিতে গতকাল থেকে শুরু হয়েছে বীচ ভলিবল কোর্স। বিওএ ভবনে হচ্ছে কোর্স। কোর্সের পরিচালনা করছেন কানাডিয়ান প্রশিক্ষক আন্দ্রে ট্রটিয়ার। কোর্স অকোঅর্ডিনেটর মনিরুল হক। এ কোর্সে বিভিন্ন সংস্থা, জেলা, বিশ্ববিদ্যালয় ও ক্লাব হতে ২ জন মহিলাসহ মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উদ্বোধন করেন বিওএর সহ-সভাপতি মিজানুর রহমান মানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী।