লংকা-বাংলা সিকিউরিটিজকে ওরাকল সেবা প্রদান করবে আমরা টেকনোলজিস

সম্প্রতি আমরা টেকনোলজিস এবং লংকা-বাংলা সিকিউরিটিজ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী লংকা-বাংলা সিকিউরিটিজকে ওরাকল ডেটাবেইস অ্যাপলায়েন্স সলিউশন প্রদান করবে আমরা টেকনোলজিস। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সলিউশন দেওয়া হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সারফুল আলম, লংকা-বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ওয়ালিউল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।