টেক ফ্যাশন
ট্যুরিং মেশিন
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:৪৯
বিভিন্ন সংখ্যা বা প্রতীক নিয়ে কাজ করার জন্য ট্যুরিং মেশিনের ধারণার প্রবর্তক বিখ্যাত গণিতবিদ, যুক্তিবিদ ও প্রিপ্টোগ্রাফার অ্যালান ট্যুরিং। এটি একদম প্রথম যুগের কম্পিউটিং-এর ধারণার একটি বহিঃপ্রকাশ। এখনকার সময়ে ট্যুরিং মেশিনের আর কোনো ব্যবহার নেই। তবে সম্প্রতি জিম ম্যাকআর্থার নামে এক ব্রিটিশ ব্যক্তি তৈরি করেছেন এই ট্যুরিং মেশিন। সম্পূর্ণ যন্ত্র নির্ভর এই মেশিনটিতে ব্যবহূত হয়েছে চুম্বক এবং স্প্রিং। এতে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং এমনকি বিদ্যুত্ও ব্যবহার করা হয়নি। এতে বাইনারী ইনপুটের জন্য বাম বা ডানে সুইচের ব্যবস্থা আছে। ৫টি প্রতীক দিয়ে এটি ১০টি অবস্থা দেখতে পারে। এটি তৈরি করা হয়েছে বিভিন্ন নষ্ট ও বাতিল যন্ত্রপাতির অংশ দ্বারা। আধুনিক কম্পিউটারের এই যুগে এই যন্ত্রের কোনো ব্যবহার না থাকলেও প্রযুক্তিপ্রেশীদের জন্য এই যন্ত্রটি দিতে পারে সেই প্রাথমিক যুগের প্রযুক্তির ছোঁয়া।